প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনের সময় বাড়াল ইসি

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইসি প্রকাশিত আপডেটে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিশ্বের যেকোনো দেশ থেকেই অ্যাপটি ডাউনলোড করে প্রবাসীরা সহজেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানিয়েছে, নিবন্ধনের সময় প্রবাসীদের অবশ্যই বর্তমান দেশের ঠিকানাটি সঠিকভাবে দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও উল্লেখ করা যেতে পারে।
ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করার পরামর্শ দিয়েছে তারা, কারণ ভুল ঠিকানা থাকলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১,৯৩,৮৭৪ জন প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে—

পুরুষ: ১,৭৪,৯০৯ জন ,নারী: ১৮,৯৬৫ জন

দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে— সৌদি আরব: ৩৮,২৬৯ জন ,যুক্তরাষ্ট্র: ১৯,২৭১ জন ,প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮ দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

প্রবাসী ভোটারদের অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
প্রক্রিয়া— গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Postal Vote BD অ্যাপ ডাউনলোড ,সঠিক ঠিকানাসহ তথ্য পূরণ ,যাচাই সম্পন্ন হলে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা