প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছয় দফা বাস্তবায়ন দাবিতে জামালপুরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের অবস্থান কর্মসূচি

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে ৬ দফা দাবি আদায় করে ঘরে ফেরার এক দফা দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।শনিবার (৬ ডিসেম্বর) জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন হেলথ এসিস্ট্যান্ট এর কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় সদরের ৮৪জন স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ফলে সদরের সকল ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ থাকে।সকাল ৯টা থেকে কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শহিদুর রহমান শহীদ, সদর উপজেলার সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গত ২৯ নভেম্বর হতে তারা ঢাকাসহ সারাদেশ লাগাতার কর্মসুচি পালন করে আসছে। তবে এতেও তাদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্মকতারা কোন পদক্ষেপ না নেওয়ায় আজ উপজেলা পর্যায়ে অবস্থান করছেন । এতেও কোন কাজ না হলে কঠিনতম কর্মসূচির ঘোষণা দেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা