প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি যুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর—এই চারটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়াই করছেন প্রায় ৩২ দশমিক ৪৪ জন ভর্তিচ্ছু।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের কেন্দ্র পরিদর্শন করবেন।

ঘোষণা অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা পটভূমির শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৫টি আসন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা