প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভালো থেকো প্রিয় শহর – পিঠার খোঁজে পথে পরীমণি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি শুধু অভিনয় নয়, ব্যক্তিজীবনের সরল মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। শীতের মৌসুম এলেই পিঠাপুলি উৎসব জমে ওঠে; আর সেই স্বাদ নিতে রাজধানী ছাড়লেন এই তারকা।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে বেরিয়ে পড়েন পরীমণি। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন লোকেশনে দাঁড়িয়ে তোলা কিছু ছবি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়—সাদা রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে কখনো হাসিমুখে ভি-সাইন দিচ্ছেন, কখনো দু’হাত মেলে আনন্দে দাঁড়িয়ে আছেন নায়িকা।

তার ক্যাজুয়াল লুকে ছিল জিন্স, টি-শার্ট আর জ্যাকেট। পেছনের সবুজ প্রকৃতি ও নীল আকাশ তার ভ্রমণকে আরও রঙিন করে তুলেছে বলে মনে হয়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন— “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”

ছবিগুলো আপলোড হওয়ার পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা লাইক, রিয়্যাকশন ও কমেন্টে ভরিয়ে দেন পোস্ট। অনেকে ধারণা করছেন—পরীমণি হয়তো বরিশালে নিজের গ্রামের বাড়ির পথেই রয়েছেন, সেখানে গিয়ে শীতের পিঠা-উৎসব উপভোগ করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা