প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজারহাটে এবি পার্টির এমপি প্রার্থী নজরুল ইসলাম এর জন্য দোয়া অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ও দলের জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জেলার রাজারহাট উপজেলার ধলগাছ জামে মসজিদে দোয়ার আয়োজন করে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখা।

 

এতে মসজিদে আগত মুছল্লীদের সঙ্গে মতবিনিময় ও কর্মদন করেন এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম,

সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, রাজারহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড আহ্বায়ক আবুল হোসেন, যাত্রাপুর ইউনিয়ন সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

পরে মুছল্লীদের মাঝে এবি পার্টির নীতি ও আদর্শ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা