প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভাঙ্গায় বাস–ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত চার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেলক্রসিং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। নিহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

 

নিহতদের মধ্যে রয়েছেন—নুরুন্নাহার বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫), নাতি রায়হান (৩) এবং এখনও পরিচয় না পাওয়া প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।

 

পুলিশ জানায়, সংঘর্ষের পর ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয় এবং আহত চারজনকে হাসপাতালে পাঠায়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা