প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় আসছেন জোবাইদা রহমান: সরাসরি যাবেন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, জোবাইদা রহমান দেশে পৌঁছেই সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আলোচনায় অংশ নেবেন। মেডিকেল বোর্ড আজ দুপুরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

 

এদিকে বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গে যাবেন ১৬ সদস্যের চিকিৎসক ও সহায়ক দল। দলে রয়েছেন—সৈয়দা শমীলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদার।

 

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা জটিল হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, চোখের সমস্যা এবং ফুসফুসে সংক্রমণসহ নানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসা পরিকল্পনায় পরামর্শ দিচ্ছেন।

 

গত ২৩ নভেম্বর রাত থেকে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছে বলে জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা