প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়া কলেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কাউনিয়া কলেজ শাখা ছাত্রদল এর উদ্যোগে বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া কলেজের হল রুমে এ দোয়া মাহফিলে

উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আজম ,ইসলাম ইতিহাস বিভাগের প্রধান আবু আশরাফ সিদ্দিক পরাগ। কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আলেফ নুর, সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়, দপ্তর সম্পাদক মিথুন,ছাত্রদল নেতা রাকিব হাসান রিয়াল, মোঃ শাওন, ইমন, রিশান, আকাশ, আনাস, হৃদয়, মুন্না, আজাদ, রিমা সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা