প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাবনায় বস্তাবন্দী করে কুকুরছানা হ’ত্যাকারী নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীর উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯–এর ৭ ধারায় ঈশ্বরদী থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

 

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাকে অমানবিক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকও এ ঘটনায় মামলা করার নির্দেশ দেন।

 

তিনি আরও বলেন, “দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো নৃশংস এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা