চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে ব্যক্তিগত বই নিয়ে পাঠকদের প্রবেশের অনুমতি পাশ হয়েছে।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাসুম বিল্লাহ বলেন,” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীরা ব্যক্তিগত বই নিয়ে প্রবেশের অনুমতি না পাওয়াতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ-আলোচনা করে প্রাথমিক অনুমতি লাভ করেছি, শীগ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আমরা আশা করি।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশের অনুমতির জন্য এর আগেও বেশ কয়েকবার আন্দোলন হয়েছিল।