প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপি গ্যাসের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ টাকায়।

বিইআরসির ঘোষণার প্রেক্ষিতে এই নতুন মূল্য মঙ্গলবার (০২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। এছাড়াও অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বেড়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয় এবং অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা