প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ ডিসেম্বর) সূচকের বৃদ্ধি ও শেয়ারদরের উন্নতির মধ্য দিয়ে লেনদেন চলছে। আজকের লেনদেনে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরু হওয়ার প্রথম ঘণ্টায় বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০.৪৩ পয়েন্ট বেড়ে ৪৯৩৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭.৭৬ পয়েন্ট বেড়ে ১০৩৬ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৬.৭৮ পয়েন্ট বেড়ে ১৯০২ পয়েন্টে উঠেছে।

আলোচ্য সময়ে মোট ১০২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টির শেয়ারদর বেড়েছে, ৭৫টির কমেছে এবং ৫৯টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা