প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চিকিৎসা গ্রহণে স্থিতিশীল খালেদা জিয়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দেশবাসীর দোয়া ও সহানুভূতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা এড়িয়ে চলার অনুরোধ করছি। বাস্তব তথ্য হাসপাতালের পক্ষ কিংবা দায়িত্বশীল সূত্র থেকেই জানানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা