প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষকদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ণ বর্জন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান সহ ৩ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সোমবার কাউনিয়ার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ণ বর্জন করেছে সহকারী শিক্ষকরা।

খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভা সহ ৬ ইউনিয়নের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ণ বর্জন করেছে। তবে কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহন করেছে আবার কোন কোন বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন করা হয়নি। দরদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাখারুল ইসলাম মিলন বলেন আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে দাবি আদায়ে প্রান্তিক মূল্যায়ণ গ্রহন থেকে বিরত রয়েছি। তবে আজকে সোমবারের মধ্যে ১১তম গ্রেড প্রদান সহ ৩ দফা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হলে আমরা কর্মবিরতি তুলে নেব।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম বলেন তার বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ যথা নিয়মে পরীক্ষা গ্রহন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা