বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জামালপুর জেলা বিএনপি।সোমবার (০১ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ৷এসময় আরও বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কে.এম নওশাদ আলী শাহীন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণ চন্দ্র মন্ডল,জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী ও জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম লিয়ন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা শুধু দলের নয়, দেশের সচেতন নাগরিকদেরও দায়িত্ব। বক্তারা আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে গণতন্ত্র রক্ষার পাশাপাশি অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দোয়া মাহফিল শেষে সহস্রাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপস্থিত গরীব-দুঃস্থ মানুষ বিএনপি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।