প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লজিক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা দেব নাথ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মুছা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সমন্বয় সভায়- লজিক প্রকল্পের কার্যক্রম যেন কুড়িগ্রাম জেলায় চলমান থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা