প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি সরকার গঠিত হলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এলে বিএনপি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দেশি ও বিদেশি চিকিৎসকরা তার নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তিনি সকলের দোয়া কামনা করেন যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

 

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের প্রসঙ্গে ফখরুল বলেন, “বিগত স্বৈরাচারী সময়ে দল বহু চ্যালেঞ্জ পার হয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সমগ্র দেশে প্রভাব বিস্তার করতে পারবেন এবং তার দক্ষতা দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখবেন।”

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে সমর্থন জানায়, তবে দলটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে, কারণ বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা রাখে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা