প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ।

 

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম।

 

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সোহেলী পারভীন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, সদর থানার ওসি হাবিবুল্লাহ, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

 

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ বলেন, আমরা নারীরা যারা আজকে এই অবস্থানে এসেছি, তারা অনেক বাঁধা পেরিয়ে নিজেদের অবস্থান তৈরী করেছি। স্বামী কর্তৃক নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিক সহ নানাভাবে নির্যাতনের শিকার হোন। এছাড়া কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হোন। নারীদের প্রতি নির্যাতন ও বৈষম্যে দূরী করনে ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকলকে ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে নারী প্রতিরোধে কাজ করা বিভিন্ন এনজিও সহ নারী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা