প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লাখ লাখ টাকা অনুদান পেলেন হাদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

ঢাকা–৮ আসনের সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তাঁর নির্বাচনী তহবিলের সর্বশেষ বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন উৎস থেকে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন।

 

রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য তুলে ধরেন।

 

প্রাপ্ত অনুদানের হিসাব—

ব্যাংক জমা: ১৩,৩১,৫৫৭ টাকা

বিকাশ: ১,৯৮,৯৮৯ টাকা

নগদ: ৬,০২৮ টাকা

রকেট: ৩,৮৩৮ টাকা

সব মিলিয়ে তাঁর নির্বাচনী তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪০,৪১২ টাকা।

 

হাদি জানান, নির্বাচন শেষে সম্পূর্ণ হিসাব ব্যাংক স্টেটমেন্টসহ সর্বসাধারণের সামনে প্রকাশ করা হবে এবং দাতাদের পরিচয় গোপন রাখা হবে।

 

তিনি আরও জানান, যারা এখনো তাঁর প্রচারণায় সহায়তা করতে চান, তারা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা