এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের খসড়াটি চূড়ান্ত সম্মতি পায়।
বিচার বিভাগের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান বিচারপতির উদ্যোগে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে নতুন সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস সংস্কার এবং অধস্তন আদালত তত্ত্বাবধানের কাঠামো নিয়ে বিস্তারিত সুপারিশ ছিল।
অবশেষে অধ্যাদেশ জারির মাধ্যমে বহুদিনের দাবি—বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা—বাস্তবায়িত হলো।