জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০নভেম্বর) ইসলামপুর উপজেলার বলিয়াদহ এলাকার একটি মাদ্রাসায় এই ধর্মীয় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এ.এস.এম আব্দুল হালিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামপুর উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে এবং দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।