প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং ও প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪’শ শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুড়িগ্রাম। এতে অর্থায়ন করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী মিয়া প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, সপ্তাহজুড়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন আয়োজন চলমান আছে। এরই ধারাবাহিকতায় আজ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪’শ শিক্ষার্থীকে স্কুল মিল্ক ফিডিং এর আওতায় থাকছে। এছাড়াও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য কুইজ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা