প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়োছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন সাতপোয়া মধ্যপাড়া ইউনিটের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সভাপতি ও ১৪০-জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন। এ সময় অনান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সমাজ কল্যান সম্পাদক আমজাদ হোসেন, সদস্য হারুন অর রশিদ, রহুল আমিন সেলিম, পৌর বিএনপির সহ সভাপতি ও সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল এহছান শাহীন,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খোকন প্রমুখ।

উল্লেখ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা