প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রায়পুরায় বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক এম্বুলেন্সের  চালক নিহত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ওই সড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা