প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, তারেক রহমানের বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে দেশে ফেরার সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারছেন না। এ অবস্থায় অনেকেই জানতে চান— সরকারের কোনো বাধা রয়েছে কি না। প্রেসসচিব পরিষ্কার করে জানান, “তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে নিজের ফেসবুক পেজে তারেক রহমান জানান, মায়ের গুরুতর অসুস্থতার সময়ে তার কাছে দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রবল হলেও রাজনৈতিক বাস্তবতার কারণে তা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নেই। তিনি লিখেছেন, সংকটময় এই পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তাদের পরিবার আশাবাদী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা