প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাদিক কায়েমের প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।আজ শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রার্থনা জানান।

পোস্টে সাদিক কায়েম লেখেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশকে বহির্বিশ্বের আধিপত্যবাদী চাপ থেকে রক্ষা করতে তার মতো দূরদর্শী নেতৃত্ব আজও গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন, এই দোয়া করি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা