রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সুষ্ঠু চিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় না করার নির্দেশনা জারি করা হয়েছে।
দলের জানানো মতে, হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের অতিরিক্ত উপস্থিতি অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করছে। এজন্য সকলকে শান্তিপূর্ণভাবে বাইরে থেকে দোয়া ও সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়েছে।