প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার আরোগ্য কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। এই আইন অংশীজনবান্ধবভাবে গৃহীত হয়েছে।

এছাড়াও, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া সভায় উত্থাপিত হয় এবং পরবর্তী পরিষদ সভায় বিস্তারিত ও সংশোধিত আকারে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সভাকে অবহিত করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দি থাকা ২৪ জন প্রবাসী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরে আসবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা