প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়ার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে খোঁজ নিতে হাসপাতালে গেলে দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন।

৮০ বছরের কনিষ্ঠ বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ, হৃদযন্ত্রের সমস্যা ও অন্যান্য জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা