প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইতিহাসের সবচেয়ে কঠিন চাপে পড়েছেন তারেক রহমান : গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন চাপের মুখে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন। ঠিক এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না —এ নিয়ে যে আলোচনা চলছে, তা নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতিতে বিএনপি নেই। মানুষের কাছে সংকটময় সময়ে প্রিয়জনের অনুপস্থিতি কখনোই স্বাভাবিক মনে হয় না বলেও উল্লেখ করেন তিনি।

রনি আরও বলেন, “বিএনপির রাজনীতির দিশারী যখন নিভে যাওয়ার পথে, তখন তারেক রহমান, ডা. জোবায়দা রহমান ও জায়মা রহমান কী অবস্থানে আছেন— তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরছে।”

তিনি অভিযোগ করেন, দলের অনেক নেতা এখন চুপচাপ দোয়া-দরুদ নিয়ে ব্যস্ত, কারণ তারা আশঙ্কা করছেন— যদি এ সময় কোনো অঘটন ঘটে, নির্বাচনী মাঠে প্রতিপক্ষের প্রচণ্ড রাজনৈতিক আক্রমণ মোকাবিলা করা তাদের জন্য কঠিন হয়ে যাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা