প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন দায়িত্বশীল কূটনীতিকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

ঢাকায় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে এক ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন ৩৩ নম্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরের আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার প্রসঙ্গ এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।

এর আগে চলতি বছর একাধিকবার সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তখনও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তবে এসব বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা