বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, সুস্থ অবস্থায় কারাগারে নেওয়া বেগম খালেদা জিয়ার আজ জীবন-মৃত্যুর সঙ্কট প্রশ্ন তোলে নানা শঙ্কা। তিনি দাবি করেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হয়নি, এমনকি তাকে ক্ষতিকর কিছু দেওয়া হয়েছিল কি না—জাতির জানার অধিকার আছে।
নিজ নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি আরও জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও কখনো নির্বাচনে পরাজিত না হওয়া জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
রুমিন বলেন, আদালতে হাজিরা ও কারাগার ভিজিটের সময় কখনো তাকে এত অসুস্থ দেখা যায়নি। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থভাবে জাতির সামনে ফিরে আসার জন্য দোয়া কামনা করেন।