জামায়াতে ইসলামী নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র সময় সংবাদকে জানিয়েছেন, শনিবার সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০২৬–২৮ মেয়াদের জন্য নায়েবে আমির পদে এটিএম আজহারুল ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন।
সূত্রগুলো আরও জানিয়েছে, দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির কার্যক্রম অনুযায়ী খুব শিগগিরই নায়েবে আমির হিসেবে শপথ নেবেন এটিএম আজহারুল ইসলাম। এতে দলীয় নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।