বদা জিয়া নতুনভাবে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা বৃহস্পতিবার রাতেই তাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, দলের পক্ষ থেকে দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য পুরো দেশে দোয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদে নামাজ শেষে মানুষ তার রোগমুক্তি কামনায় প্রার্থনায় অংশ নিচ্ছে। নয়াপল্টনের মসজিদেও দলের নেতাকর্মীরা দোয়া করেছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জীবনের বড় অংশ ব্যয় করেছেন, কারাবরণ ও নির্যাতন সত্ত্বেও আপসহীনভাবে লড়াই করে গেছেন। তাই তার সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।