চট্টগ্রামের ফটিকছড়িতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাফিজ মিয়া (৩০) ও পুলিশ সদস্য এএসআই সাইফুল ইসলাম (৪০)কে মৃত ঘোষণা করা হয়। আহত নোমান ও ইয়ামিনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের ফলে দুই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ওসি শাহাব উদ্দিন বলেন, “দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”