প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবিতে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে এক ডিসেম্বর

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসে “মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন: সেইফগার্ডিং ওশান হারমনি” শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন শুরু হবে আগামী সোমবার, ১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ইনস্টিটিউটের সভাকক্ষে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার, ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছারুল হক।

অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন জানান, সম্মেলনের মূল থিম “সেইফগার্ডিং ওশান হারমনি” এবং সাতটি সাব-থিমে আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও রাশিয়া সহ প্রায় ২০০ গবেষক এতে অংশগ্রহণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া উপস্থিত থাকবেন চবি উপাচার্য এবং উপ-উপাচার্যবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা