সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৩৩ লাখ টাকা, যা দিনটিতে সর্বোচ্চ।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের লেনদেন দাঁড়িয়েছে ১১ কোটি ৬১ লাখ টাকা।
এ ছাড়া লেনদেনে শীর্ষ দশে উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে ছিল—
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, ডোমিনেজ স্টিল বিল্ডিং, রহিমা ফুড কর্পোরেশন, মুন্নু সিরামিক এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।