প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের দণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মুহম্মদ আব্দুল্লাহ আল মামুন এজলাসে বসে ধারাবাহিকভাবে তিন মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে প্রতিটি মামলায় পৃথক সাজা দেওয়া হয়, যা মিলিয়ে মোট কারাদণ্ড দাঁড়ায় ২১ বছর।

রায় ঘোষণার সময় আদালত উল্লেখ করেন, প্লট বরাদ্দ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হয়েছে—প্রমাণিত হওয়ায় এই শাস্তি নির্ধারিত হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা