প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপিকে বয়কটের ঘোষণা হাত হারানো আরজে আতিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

ছাত্র–জনতার আন্দোলনে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) একটি ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

 

ভিডিওতে আতিক জানান, তিনি লক্ষ্য করেছেন—দলটি সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্যগুলোকে ‘মত প্রকাশের স্বাধীনতা’ বলে আড়াল করার চেষ্টা করছে। তিনি বলেন,“আল্লাহ তায়ালা কিংবা প্রিয় নবী (সা.)–কে নিয়ে কটূক্তি মত প্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে না। একজন মুসলিম হিসেবে আমি কখনও এটি মেনে নিতে পারি না।”

 

তিনি আরও বলেন,“এনসিপি তওবা করে ভুল স্বীকার না করা পর্যন্ত দলের যেকোনো কার্যক্রম আমার কাছে বর্জনীয় থাকবে। আজ থেকেই আমি এনসিপিকে সম্পূর্ণভাবে বয়কট করলাম।”

 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা