প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন

রংপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫

জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে কাউনিয়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে কাউনিয়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ আর এম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশুপালন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।”

ভেটেনারী সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, উপজেলা অফিসার শামসুজ্জামান আজাদ, ডাঃ ফেরদৌস হাসান জনি, এসআই গোপালসহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক খামারি, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা