প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘটনা উগ্র ধর্মান্ধদের কর্মকাণ্ড। তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আজ বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, “বাউলরা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অংশ। তাদের ওপর হামলা বরদাস্তযোগ্য নয়। এটি উগ্র ধর্মান্ধদের কাণ্ড।” তিনি আরও বলেন, হিংসা-প্রতিহিংসার পথ কেউ বেছে নেওয়া উচিত নয় এবং এই ঘটনার যথাযথ সমাধান নিশ্চিত করতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা