প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫

হংকংয়ের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় একাধিক উচ্চ ভবনে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, আগুন লাগার পর মোট ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা