প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫

মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী মাসেই সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বুধবার আরও বেড়েছে। এতে দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা ডলার থেকে সরে আবারও স্বর্ণে ঝুঁকছেন বলে জানিয়েছে রয়টার্স।

জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের মূল্য ০.৮ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স দাঁড়ায় ৪,১৬১.৫৭ ডলার, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির ফিউচার্স গোল্ডও বেড়ে আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলার নির্ধারিত হয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, বাজার আবারও ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। সাধারণত সুদের হার কমার পূর্বাভাস এলেই স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়ে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। বুধবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.664 গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা ,২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা ,১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা ,সনাতন স্বর্ণ: ১,৪১,৬৪৮ টাকা

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সমন্বিত নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা