সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে এগিয়ে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। বাজার সূত্রে জানা যায়, দিনটি শেষে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৮ লাখ টাকা, যা তালিকার সর্বোচ্চ।
লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন, যার লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স–এর লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া দিনের লেনদেনে শীর্ষ দশে উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো—
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, খান ব্রাদার্স, রানার অটো, আনোয়ার গ্যালভানাইজিং, ডোমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিক্স লিমিটেড।