সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই তথ্য অনুযায়ী, আগের কার্যদিবসের তুলনায় কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দিনের শীর্ষ অবস্থানে উঠে আসে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স, যার শেয়ারের মূল্য বেড়েছে ৭.৭৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আমান ফিডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৬.৪৫ শতাংশ।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশে আরও রয়েছে—ক্রিস্টাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।