রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৬টি ইউনিট পাঠানো হয়েছে, যার মধ্যে ১১টি ইউনিট ইতোমধ্যে পৌঁছে কাজ শুরু করেছে। বাকি পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সাড়া দিয়ে ইউনিটগুলো ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। একইভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ইউনিটগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।