জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম নুর ইসলাম (৩৫) সে পাশ্ববর্তী ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রি চর এলাকার আজমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দুইজন যুবক অটোরিকশা দিয়ে কাঙ্গালকুর্শা এলাকায় আসে। ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের করতে যায় তারা।
পরে ওই নারীর চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান অন্য একজন। তিনি গিয়ে নুর ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। তার ডাক চিৎকারে আরও স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় সঙ্গে থাকা আরেক যুবক দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে নুর ইসলাম নামে একজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।