রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
একই সঙ্গে বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফারহানা দিল আফরোজ রুমির বহিষ্কারাদেশও বাতিল করা হয়েছে।
দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে উভয় নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় বিবেচনায় ২৪ নভেম্বর ২০২৫ তারিখ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির তৃণমূল নেতা–কর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় কামাল হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কর্মীদের নিয়ে দলকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো।”