প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাহবুব-উল আলম হানিফসহ চার জনের মামলার সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার সূচনা বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে ১৯৭১ সালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের নির্দেশদাতা হিসেবে সম্পৃক্ততার পটভূমি উপস্থাপন করা হয়।

এ মামলায় মোট ৩৮ জন সাক্ষীকে হাজির করার কথা রয়েছে। এর আগে চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

হানিফ ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এদিকে ট্রাইব্যুনাল-১–এ রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলারও আজ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা