সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে। প্রথম ঘণ্টার লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তে দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৬.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৬০ পয়েন্টে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১০.২৩ পয়েন্ট, অবস্থান করছে ১,০৬২ পয়েন্টে।
এ ছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ বেড়ে ১৯ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১,৯৪৫ পয়েন্টে।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট ২৩১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
এ সময় লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে
২৬৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৫৬টি কোম্পানির শেয়ারদর স্থির রয়েছে।